বিবিপি নিউজ: মারন ভাইরাস করোনা সংক্রমণের কারণে তটস্থ গোটা বিশ্ব।
ভাইরাসের জেরে লকডাউন পরিস্থিতিতেও নিরবিচ্ছিন্ন ভাবে রেলের কাজ করে চলেছেন রেলকর্মীরা।
কখনও মালবাহী ট্রেন পরিষেবা আবার কখনও স্পেশাল ট্রেন পরিষেবা চালু রয়েছে।
এমন পরিস্থিতিতে পূর্ব রেলওয়ের পক্ষ থেকে প্রত্যেক স্টেশনের কর্মীদের শপথ গ্রহণ করলেন করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে।
বৃহস্পতিবার পূর্ব রেলওয়ে ডিভিশনের বিভিন্ন রেল স্টেশনের কর্মীরা এই শপথ গ্রহণে অংশগ্রহণ করেন।
ছবি: সংগৃহীত






