বিবিপি নিউজ: মাঝ আকাশে জ্বালানী শেষ হওয়ার জেরে অর্ধটন কোকেন নিয়ে ভেঙে পড়ল মালবাহী বিমান। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর আকাশ সীমানায়। এই ঘটনায় বিমানের দুই পাইলট নিহত হয়েছেন।
মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হচ্ছে, নিজেদের আকাশসীমায় বিমানটির অবস্থান শনাক্ত করে মেক্সিকোর সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার। এরপর সেটিকে ধাওয়া দিতে শুরু করে। ধাওয়া খেয়ে কোয়েরেটারো শহরের বোতিজায় বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি দ্রুত গতিতে শত মাইল পাড়ি দিয়েছিল। বিমানটিতে ৪০০ কেজি বা তারও বেশি কোকেন ছিল বলে জানিয়েছে মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয়। আকাশপথে মাদক চোরাচালানের সময় সাম্প্রতিক মাসগুলোতে মধ্য আমেরিকা এবং মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বেশ কিছু জেট বিমান বিধ্বস্ত নয়তো তাড়া খেয়ে পালানোর ঘটনা ঘটেছে।
