সপ্তাহের প্রথম দিনেও নিম্নমুখী সোনা-রুপোর দর! - BBP NEWS

Breaking

সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

সপ্তাহের প্রথম দিনেও নিম্নমুখী সোনা-রুপোর দর!



বিবিপি নিউজ: বিশ্ব বাজারে সোনার দাম একই হারে থাকলেও ভারতের বাজারে নিম্নমুখী সোনা-রুপোর দর। আজ সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম ডিসেম্বর গোল্ড ফিউচার্সের দাম ০.২২ শতাংশ কমে ৫০,৪৩৭ টাকা। একইভাবে রুপোর দামও কমেছে। এক কেজি রুপোর দর ০.৭ শতাংশ কমে ৬১,২৫০ টাকা।

মহালয়ার পর থেকেই উত্থান পতন চলেছে সোনা-রুপোর বাজার। উৎসব মুখর পরিবেশে পঞ্চাশ হাজারের আশেপাশেই রয়েছে সোনার দাম।গত সেশনে সোনার দাম ০.৩ শতাংশ পড়েছিল। তবে রুপোর দাম ০.২ শতাংশ বেড়েছিল। সেখান থেকে সোমবার অনেকটা পড়ল রুপো। গত অগস্টে ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ৫৬,২০০ টাকা পৌঁছানোর পর হলুদ ধাতুর গ্রাফ আর সেই পর্যায়ে ওঠেনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আইনপ্রণেতারা আর্থিক প্যাকেজে সায় দেবেন বলে আশায় বুক বাঁধছেন লগ্নিকারীরা। তার জেরে এখনও এক আউন্স সোনার দর ১,৯০০ ডলারের উপর আছে। 


Pages