বিবিপি নিউজ: লাদাখের গালওয়ান সীমান্তে রক্তক্ষয় সংঘর্ষের ঘটনার পর থেকে দু'দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরপরেই ভারতের মাস্টার স্ট্রোকে মূর্ছা গেছে লাল চিন। সীমান্তে উত্তেজনার মধ্যেই লাদাখে এক চিনা ফৌজিকে পাকড়াও করল ভারতীয় সেনা জওয়ানেরা। আপাতত তিনি সেনার হেফাজতে আছেন। আজ সোমবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এদিন ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন এক বিবৃতিতে জানিয়েছেন, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ডেমচকে সেক্টরে পাকড়াও করা হয়েছে। সেনার মুখপাত্র বলেন, ‘১৯ অক্টোবর (আজ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ঢুকে পড়ার পর পূর্ব লাদাখের ডেমচক সেক্টরে তাঁকে (চিনা ফৌজি) পাকড়াও করা হয়েছে।’ ধৃত ফৌজির নাম কর্পোরাল ওয়াং ইয়া লং। সেনার তরফে জানানো হয়েছে, উচ্চ এলাকায় বিরূপ আবহাওয়া থেকে রক্ষার জন্য চিনা ফৌজিকে চিকিৎসাজনিত সহায়তা প্রদান করা হয়েছে। দেওয়া হয়েছে খাবার ও গরম পোশাক। মুখপাত্র বলেছেন, ‘নিখোঁজ জওয়ানের অবস্থানের বিষয়ে পিএলএয়ের তরফে আর্জি জানানো হয়েছে। প্রোটোকল অনুযায়ী, যাবতীয় নিয়ম পালনের পর চুশুল-মলডো পয়েন্টে তাঁকে চিনা আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে।’
