ধর্ষণের প্রতিশোধ! অভিযুক্তের বুকে‌ ২৫ বার ছুরি দিয়ে কোপ নিযার্তিতা তরুণীর! - BBP NEWS

Breaking

শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

ধর্ষণের প্রতিশোধ! অভিযুক্তের বুকে‌ ২৫ বার ছুরি দিয়ে কোপ নিযার্তিতা তরুণীর!



বিবিপি নিউজ: দীর্ঘ ১৫ বছরের ধর্ষণের সাজা হিসেবে অভিযুক্ত যুবককে ২৫ বার ছুরি দিয়ে কুপিয়ে খুন করলেন নির্যাতিতা তরুণী। এই মর্মান্তিক ঘটনায় শিহরিত দেশবাসী। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। যুবতী নাগাড়ে ২৫ বার ছুরি বুকে বসিয়ে দিলে, ঘটনাস্থলেই ব্যক্তিটি মারা যায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, বছর ৩১-এর ওই যুবতীকে গত ১৫ বছর ধরে গুনা এলাকায় নাগাড়ে ধর্ষণ করে গিয়েছিল অভিযুক্ত ব্যক্তিটি। যিনি আজ খুন হল যুবতীর হাতে। এতগুলি বছর অত্যাচারিত, নির্যাতিত হয়ে এতদিন বাদে প্রতিহিংসা চরিতার্থ করলেন যুবতী। পুলিশ সূত্রে খবর, এই ঘটনা ঘটিয়ে যুবতী সরাসরি গুনা থানায় খবর দেন যে, তিনি এক ব্যক্তিকে খুন করেছেন। 

গুনা থানার ইনস্পেক্টর রামপ্রকাশ ভার্মা বলেন, ‘‌যুবতী তাঁর জবানবন্দীতে স্বীকার করেন তিনি ব্রিজভূষণ শর্মা নামে অভিযুক্তকে খুন করেছেন সে। কারণ ২০০৫ সালে যখন তাঁর বয়স ১৬ তখন থেকে ব্রিজভূষণ তাঁকে ধর্ষণ করে গিয়েছে। এমনকী প্রতিবেশী হওয়ায় সেইসব ভিডিও তুলে রেখে ভয় দেখানো হয়েছিল যুবতীকে। ফলে পরিবারের কাছে সে ঘটনাটি জানাতে পারেননি। এমনকী যুবতীর বিয়ের পরও তাঁর বাড়িতে এসে তাঁকে ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়। তখনও তাঁকে ধর্ষণ করে। যুবতীর স্বামী অন্য জেলায় পোস্টিং ছিলেন তাই বাড়িতে আসতে পারতেন না। সেই সুযোগ নিয়েছিল ব্রিজভূষণ, বলে যুবতীর অভিযোগ। এই পরিস্থিতিতে ব্রিজভূষণ আবার বাড়িতে আসে এবং ধর্ষণ করার চেষ্টা করে। তখন যুবতীর দুই সন্তান ঘুমাচ্ছিল। অনেক আটকাবার চেষ্টা করলেও ব্রিজভূষণ জোর করছিল। তখন রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে ২৫ বার বুকে বসিয়ে দেন যুবতী। পুলিশ যুবতীকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ক্ষতিয়ে দেখছে। অভিযুক্ত যুবকের মোবাইল ফোন উদ্বার করেছে পুলিশ।


Pages