সঙ্কটে সৌমিত্র,জ্বর, ক্যানসার নিয়েও চিন্তিত চিকিৎসকেরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

সঙ্কটে সৌমিত্র,জ্বর, ক্যানসার নিয়েও চিন্তিত চিকিৎসকেরা


বিবিপি নিউজ:
শারিরীক অবস্থা সঙ্কটাপন্ন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তাঁর শারীরিক পরিস্থিতি চিকিৎসকেদের ভাবাচ্ছে। করোনা সংক্রমণের মাত্রা আশঙ্কাজনক না হলেও, স্নায়বিক সমস্যার গত দু-দিনে কোনওরকম পরিবর্তন হয়নি, যা যথেষ্ট উদ্বেগের। 

জানা গেছে, বর্ষীয়ান অভিনেতাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পরিস্থতি খুবই উদ্বেগজনক। শনিবারের পর রবিবারও প্লাজমা থেরাপি দেওয়া হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে, যাতে তাঁর করোনা পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা গিয়েছে, তবে  অভিনেতার প্রস্টেট ক্যানসার নতুন করে ছড়িয়েছে তাঁর ফুসফুস এবং মস্তিষ্কে। মূত্রথলিতেও সংক্রমণ ধরা পড়েছে। জানা গিয়েছে, রাইলস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চিকিৎসায় ১২ সদস্যের একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশে রয়েছেন দুইজন সরকারি হাসপাতালের চিকিৎসক। 

Pages