কঙ্গনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৪-সহ একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের! - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

কঙ্গনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৪৪-সহ একাধিক ধারায় মামলা দায়ের পুলিশের!


বিবিপি নিউজ:
আদালতের নির্দেশ মেনে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কর্নাটক পুলিশ। কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া কৃষকদের ট্যুইটারে ‘সন্ত্রাসবাদী’ বলে আক্ষেপ করেছিলেন কঙ্গনা। তারই জেরে আদালতের নির্দেশে টুমকুরু জেলা পুলিশ FIR দায়ের করলেন।

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা ২১ সেপ্টেম্বরের ওই টুইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আবেদন জানিয়ে টুমকুরু জেলা আদালতে ১৫৬(৩) ধারায় একটি মামলা দায়ের হয়েছিল। ফৌজদারি কার্যবিধির ১৫৬ (৩) ধারায় বলা রয়েছে, পুলিশ কোনও অভিযোগ নিতে অস্বীকার করলে নিম্ন আদালতের বিচারকের (ম্যাজিস্ট্রেট) কাছে সেই অভিযোগ জানানো যায়। বিচারক সেই অভিযোগ পেয়ে তাকে ধর্তব্যযোগ্য মনে করলে পুলিশকে নির্দেশ দেবেন এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে।আদালতের নির্দেশ মেনে বিজেপি শাসিত কর্নাটকের পুলিশ এ বার ফৌজদারি কার্যবিধির ৪৪ (মর্যাদাহানি), ১০৮ (অপরাধমূলক কাজে মদত), ১৫৩ (দাঙ্গায় উস্কানি), ১৫৩-এ (ভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে শত্রুতায় ইন্ধন) এবং ৫০৪ (সামাজিক শান্তি-শৃঙ্খলা লঙ্ঘিত হয় এমন অবমাননাকর মন্তব্য) ধারায় এ বার কঙ্গনার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।


Pages