পুজোর পাঁচদিন কলকাতায় বিনামূল্যে মাংস–ভাত, কোথায় পাবেন জেনে নিন! - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

পুজোর পাঁচদিন কলকাতায় বিনামূল্যে মাংস–ভাত, কোথায় পাবেন জেনে নিন!



বিবিপি নিউজ: করোনা ভাইরাস সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতিতে রাজ্যের মানুষদের বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর লকডাউন পরিস্থিতি উঠে গেলেও এখনও বিনামূল্যে রেশন দিচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে পুজোয় শহর কলকাতায় পাঁচদিন বিনামূল্যে আবার মাংস–ভাত খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা। গরীব মানুষদের পুজোর কটা দিন বিনামূল্যে মুখে মাংস–ভাত তুলে দেবেন তাঁরা। দক্ষিণ কলকাতায় এবার ‘মমতাময়ীর হেঁসেল’ সেই কাজটা করবে। পুজোর পাঁচদিন বিনা পয়সায় মাংস–ভাত খাওয়ানোর উদ্যোগ তৃণমূল কাউন্সিলরের। পুজোর সময় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত প্রত্যেকদিন কসবা অঞ্চলের এক হাজার গরীব মানুষকে বিনা পয়সায় মাংস–ভাত খাওয়ানো হবে। রোজ আগ্রহী মানুষের কাছে কুপন বিলি করা হবে। দুপুর ১২টা থেকে শুরু হবে বিতরণ।


Pages