বিবিপি নিউজ: উত্তর প্রদেশের হাথরাসের মৃত তরুণীর পরিচয় প্রকাশের কারনে ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে নোটিশ পাঠাল জাতীয় মহিলা কমিশন। একই কারণে বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং এবং অভিনেত্রী স্বরা ভাষ্করকেও নোটিশ পাঠিয়েছেন।
আজ, মঙ্গলবার জাতীয় মহিলা কমিশনের তরফে একটি ট্যুইট করে বলা হয়, ‘হাথরাসের নির্যাতিতার পরিচয় প্রকাশ করে টুইটার পোস্টের জন্য ব্যাখ্যা চেয়ে অমিত মালব্য, দিগ্বিজয় সিং এবং স্বরা ভাষ্করকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন। একইসঙ্গে সেই পোস্টগুলি অবিলম্বে সরিয়ে দেওয়া এবং ভবিষ্যতে এরকম পোস্ট শেয়ার করার ক্ষেত্রে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’
