বিবিপি নিউজ: জিওর সঙ্গে ভারতের বাজারে টেক্কা দিতে মরিয়া ভোটাফোন-আইডিয়া। নাম বদলের পরে এবার বাজার দখলের লড়াইয়ে নয়া উদ্যমে ঝাঁপিয়ে পড়ল। রিব্র্যান্ডিংয়ের ফলে ভোডাফোন-আইডিয়ার নাম বদলে সম্প্রতি Vi-এর আত্মপ্রকাশ ঘটেছে। এবার ৩৫১ টাকায় নতুন একটি প্রি-পেইড ডেটা প্যাক লঞ্চ করেছে Vi। এই প্যাকে থাকবে ১০০ জিবি ডেটা। দৈনিক ডেটা খরচের ক্ষেত্রে থাকবে না কোনও ঊর্ধ্বসীমা। এই প্যাকের বৈধতা ৫৬ দিনের জন্য।
কয়েকদিন আগে ৪৯৯ টাকার নতুন একটি প্যাক লঞ্চ করেছে রিলায়েন্স জিও। এই ক্রিকেট প্যাকে ৮৪ জিবি ডেটার পাশাপাশি গ্রাহকরা Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন পাবেন। জিওর ৪৯৯ টাকার ক্রিকেট প্যাকের বৈধতা ৫৬ দিন। সেইসঙ্গে প্রতিদিন সর্বোচ্চ ১.৫ জিবি পর্যন্ত হাইস্পিড ডেটা পাওয়া যাবে। আর এক টেলিকম সংস্থা এয়ারটেলও ৪০১ টাকায় Disney+ Hotstar VIP সাবস্ক্রিপশন প্যাক চালু করেছে। মোট ৩০ জিবি ডেটা-সহ এই প্যাকের বৈধতা ২৮ দিন। গ্রাহকদের আরও উন্নত ইন্টারনেট নেটওয়ার্কের সুবিধা দিতে GIGAnet লঞ্চের কথাও ঘোষণা করেছে Vi। বর্তমানে এটি ভারতের সবথেকে শক্তিশালী 4G নেটওয়ার্ক বলে কোম্পানির দাবি। এই মুহূর্তে ভোডাফোন-আইডিয়ার ঝুলিতে একটা বড় অংশের 4G স্পেকট্রাম আছে। একে কাজে লাগিয়ে উন্নততর প্রযুক্তির সহায়তায় দেশজুড়ে আন্তর্জাতিক মানের নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে আদিত্য বিড়লা গোষ্ঠী ও ভোডাফোনের যৌথ মালিকানাধীন এই সংস্থাটি।পড়ুয়া, ওয়ার্ক ফ্রম হোম প্রফেশনালস, ক্রিকেট প্রেমী এবং অনলাইন গেমের প্রতি যাঁদের আগ্রহ আছে মূলত তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখে এই প্যাক লঞ্চ করা হয়েছে বলে কোম্পানি জানিয়েছে।
