বিবিপি নিউজ: আজ বৃহস্পতিবার ৮'ই অক্টোবর বন্ধ থাকবে রাজ্যের মুখ্য প্রশাসনিক কার্যলয় নবান্ন। করোনা ভাইরাস সংক্রমণ রোধ করতে আজ ও কাল জীবাণু মুক্তকরণের কাজ চলবে নবান্নে ৷ এই মর্মেই বুধবার বিকেলে রাজ্য সরকারের ওয়েবসাইটে স্বরাষ্ট্রদপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে একথা ঘোষণা করা হয়৷ বিজ্ঞপ্তিতে এই দুই দিন সমস্ত অফিসার ও কর্মীদের নবান্নে না আসার কথাও জানানো হয়েছে৷
অন্যদিকে রাজ্যের বিজেপি কর্মীদের উপর "পুলিশি অত্যাচার", কর্মসংস্থান, বেকার যুবকদের চাকরির দাবিতে আজ বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে রাজ্যের বিজেপি কর্মীর ৷ গত ১৬'ই সেপ্টেম্বর রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে নবান্ন অভিযানের ডাক দেন সদ্য দায়িত্ব প্রাপ্ত যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷ সৌমিত্র খাঁ বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদিন মিছিল করতে পারেন তা হলে আমরা কেন মিছিল করব না? বাংলার বেকার যুবকদের জন্য আমরা এই মিছিল করছি ।" এরপরেই বুধবার বিকেলে নবান্ন বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি হতেই,রাজ্য বিজেপির নেতাদের বক্তব্য শাসকদল তৃনমূল সরকার ভয় পেয়েই প্রশাসনিক ভবন বন্ধ রাখাছে।তবে আজ নবান্ন বন্ধ থাকলেও বিজেপি অভিযান করবেই।
