কলকাতায় প্লাস্টিক গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন - BBP NEWS

Breaking

সোমবার, ১২ অক্টোবর, ২০২০

কলকাতায় প্লাস্টিক গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

 


বিবিপি নিউজ: সপ্তাহের প্রথম দিনেই বিধ্বংসী আগুন লাগল শহর কলকাতার এক প্লাস্টিক গুদামে। আজ সোমবার ভর দুপুরে চিৎপুরে একটি দোতালা প্লাস্টিক গুদামে আগুন লাগে। নীচের তলায় রাসায়নিক থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আগুনের ভয়াবহতা দেখে আরও ৫টি ইঞ্জিন মজুত রাখা হয়।  দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুপুর ৩টে নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানান দমকল আধিকারিক।

জানা গিয়েছে, এদিন প্রথমে আগুন লাগে ৬ নম্বর নবাবপট্টির বিল্ডিংয়ের দোতলায় এক প্লাস্টিক গুদামে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের পাশাপাশি চিৎপুর থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছোয়। দমকলের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগান। প্লাস্টিক–সহ বিভিন্ন অতি দাহ্য বস্তু সেখানে মজুত থাকায় ভয়ঙ্করভাবে বিস্তার ঘটে আগুনের।ঘনজনবসতিপূর্ণ ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় তড়িঘড়ি বাড়িগুলিকে খালি করা হয়। গ্যাস সিলিন্ডারগুলি আগে থেকে সরিয়ে নেওয়া হয় বলে অনেকটাই রক্ষে। বিদ্যুতের মেইন সুইচ গুলিও বন্ধ করে দেওয়া হয়। তবে কীভাবে আগুন লেগেছে জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Pages