বিবিপি নিউজ: বিদেশের ব্যাঙ্কে ভারতীয়দের অ্যাকাউন্টের দ্বিতীয় তালিকা ফাঁস হল। তবে এবার কি উদ্ধার হবে কালো টাকা। খুব শীঘ্রই সুইস ব্যাঙ্কে কালোটাকা রাখা ভারতীয় গ্রাহকদের দ্বিতীয় তালিকা কেন্দ্রীয় সরকারের হাতে আসবে। এমনটাই জানিয়েছেন সুইৎজারল্যান্ড সরকার।
জানা গেছে,ভারত ও সুইৎজারল্যান্ডের মধ্যে কালোটাকা সংক্রান্ত তথ্য আদান-প্রদানের নয়া চুক্তি অনুসারে, সুইস ব্যাঙ্কে থাকা ভারতীয় অ্যাকাউন্টের দ্বিতীয় তালিকা কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দেবে।ফলে কালোটাকার বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। তবে সত্যিই কি কালো টাকা উদ্ধার করতে পারবে কেন্দ্রের বিজেপি সরকার। আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলের নেতারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কালো টাকা ফিরিয়ে আনা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন পদ্ম শিবির।
প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারত-সহ মোট ৭৫টি দেশের নাগরিকদের সুইস ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল সুইৎজারল্যান্ড। দ্বিতীয় দফায় সুইস ব্যাঙ্কে ৮৬টি দেশের নাগরিকদের অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য প্রকাশ করতে চলেছে সুইস সরকার। জানা গিয়েছে, এর মধ্যে বেশিরভাগই অ্যাকাউন্ট ভারতীয় নাগরিকদের নামে রয়েছে।
