বিবিপি নিউজ: ধর্ষণে বাঁধা দেওয়ায় নাবালিকাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে তেলাঙ্গানার খাম্মাম জেলায়। নির্যাতিতা ১৩ বছরের কিশোরীর অভিযোগের ভিত্তিতে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই নাবালিকা কিশোরী।
চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শরীরের ৭০ শতাংশই পুড়ে গিয়েছে. তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে পসকো আইনে ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছেন।খাম্মাম জেলার পুলিশ কমিশনার তখসির ইকবাল জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে তথ্য লোপাটের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ওই নাবালিকা অভিযুক্ত যুবককে চিহ্নিত করেছে৷ নাবালিকা যে বাড়িতে আয়ার কাজ করত সেই বাড়ির ছেলেই অভিযুক্ত বলে জানা গেছে৷ওই নাবালিকা পুলিশকে জানিয়েছে, 18 সেপ্টেম্বর রাতে ওই যুবক যৌন নির্যাতনের চেষ্টা করে। বাধা দিতে গেলে তার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
