দারুন সুযোগ,নয়া গৃহঋণে কমেছে সুদের হার! - BBP NEWS

Breaking

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

দারুন সুযোগ,নয়া গৃহঋণে কমেছে সুদের হার!


বিবিপি নিউজ:
গোটা দেশে আবাসন ক্ষেত্রকে চাঙ্গা করতে‌ সুদের হার কমাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া( RBI)। নতুন গৃহঋণের ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল আরবিআই। তার ফলে এবার থেকে বাড়তি টাকা থাকলে গৃহঋণে কিছুটা কম সুদ দেওয়ার সুযোগ মিলবে।

শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নয়া বাড়ির দামের কত শতাংশ অর্থ ধার করছেন ঋণগ্রহীতা, তার উপর ভিত্তি করে সুদের হার নির্ধারিত হবে।  বাড়ির দাম ৮০ শতাংশ ঋণ নিলেও যে হারে সুদ দিতে হয়, ৯০ শতাংশ ধার নিলেও একই হারে সুদ গুনতে হয়। আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক কাজে আবাসন ক্ষেত্রের অবদান বিচার করে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত যে নয়া গৃহঋণ নেওযা হবে, তার ক্ষেত্রে সেই নয়া সুবিধা মিলবে।রিজার্ভ ব্যাঙ্কের নয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আবাসন ক্ষেত্র।

Pages