ষষ্ঠীতে বাংলায় BJP-র ভার্চুয়ালে শুভেচ্ছা জানাবেন মোদী! - BBP NEWS

Breaking

রবিবার, ১১ অক্টোবর, ২০২০

ষষ্ঠীতে বাংলায় BJP-র ভার্চুয়ালে শুভেচ্ছা জানাবেন মোদী!


বিবিপি নিউজ:
বাংলায় পদ্ম ফোঁটাতে মরিয়া গেরুয়া শিবির। একের পর এক মাষ্টার প্ল্যানে বঙ্গ দখলের তোড়জোড় শুরু করেছে ভারতীয় জনতা পার্টি দল। করোনা ভাইরাস সংক্রমণের মাঝেও নির্বাচনের প্রচার ও জনসংযোগ বাড়াতে সামাজিক মাধ্যমেই চলছে ভার্চুয়াল বৈঠক। 

আর এবার ভোটের আগে দুর্গাপুজোয় মাঝেই ভার্চুয়াল বৈঠকে বঙ্গবাসীকে শুভেচ্ছা জানতে খোদ প্রধানমন্ত্রীকে হাজির করার পরিকল্পনা করেছে তারা। বিজেপির তরফে জানানো হয়েছে ষষ্ঠীর দিন বিকেলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাঙালির উদ্দেশে বার্তাও দেবেন প্রধানমন্ত্রী।  ষষ্ঠীর বিকেলে ওই অনুষ্ঠানে তুলে ধরা হবে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। নাচে গানে প্রায় ঘণ্টাখানেক চলবে অনুষ্ঠান তার পর যোগ দেবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বাঙালির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। নিয়ম মেনে শারদোৎসব পালনের অনুরোধ করে শুভেচ্ছা জানাবেন আম বাঙালিকে। পাশাপাশি এবছর পুজোর মুখেই রাজ্যে আসছেন বিজেপির চাণক্য অমিত শাহ। আগামী ১৭ সেপ্টেম্বর শিলিগুড়ি পৌঁছনোর কথা তাঁর। দলের নেতাদের সঙ্গে তিনি  বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।


Pages