বদলালো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নাম! - BBP NEWS

Breaking

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

বদলালো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের নাম!



বিবিপি নিউজ: চলতি বছরের শুরু হয়েছেই ইস্টওয়েস্ট মেট্রো পরিষেবা। এরই মধ্যে সল্টলেক স্টেডিয়াম স্টেশনের নাম পাল্টে নতুন নামকরণ হল। এবার থেকে সল্টলেক স্টেডিয়াম স্টেশনের নাম হচ্ছে "দ্য ইন্ডিয়ান ফুটবল এসোসিয়েশন সল্টলেক স্টেডিয়াম" মেট্রো স্টেশন।

 বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধনে মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ যোশি, IFA সভাপতি অজিত বন্দোপাধ্যায়,চেয়ারম্যান সুব্রত দত্ত,সচিব জয়দীপ মুখোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচাৰ্য, কৃষ্ণেদু রায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। স্টেশনটিতে প্রয়াত দুই কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী ও পি, কে, বন্দ্যোপাধ্যায় এর ছবি রাখা হয়েছে।


Pages