ভারী বৃষ্টিপাতের জেরে দেয়াল ধসে নিহত ১০ - BBP NEWS

Breaking

বুধবার, ১৪ অক্টোবর, ২০২০

ভারী বৃষ্টিপাতের জেরে দেয়াল ধসে নিহত ১০



বিবিপি নিউজ: ভারী বৃষ্টিপাতের জেরে দেওয়াল ধসে চাপা পড়ে নিহত হলেন ১০ জন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানায়। মঙ্গলবার রাতে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদে টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটে।বিগত ২৪ ঘণ্টায় হায়দরাবাদে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টার পর বৃষ্টির পরিমান বাড়তে থাকে এবং তা রাত পর্যন্ত অব্যাহত থাকে। শহরের বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে এবং বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছু কিছু স্থানে পার্ক করা গাড়ি সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের খবর।

Pages