ফের নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কতদিন হবে বৃষ্টি? - BBP NEWS

Breaking

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

ফের নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কতদিন হবে বৃষ্টি?



বিবিপি নিউজ: ফের নিম্নচাপের ভ্রু কুঁচকানি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছেন হাওয়া অফিস। ৯ অক্টোবর, শুক্রবার নাগাদ উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর জুড়ে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি উত্তর–পশ্চিম দিক বরাবর উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে এগিয়ে গিয়ে বড়সড় নিম্নচাপ তৈরি করতে পারে।  তবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। 

উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের ওপর বর্তমান নিম্নচাপের জেরে আগামী ৪ দিন ওডিশা, বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে সম্ভবত বেশ বিস্তৃত এবং ভারী বৃষ্টি হতে পারে। ৯ এবং ১০ অক্টোবর মৎস্যজীবীদের আন্দামান সাগর এবং পূর্ব মধ্য ও পার্শ্ববর্তী দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ১০ ও ১১ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং ১১ অক্টোবর উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের না যাওয়াই ভাল।  

Pages