বিজেপি নেতা মণীশের দেহ মিলল ১৪ টি বুলেটের ক্ষত; পরিকল্পনা করেই খুন! - BBP NEWS

Breaking

সোমবার, ৫ অক্টোবর, ২০২০

বিজেপি নেতা মণীশের দেহ মিলল ১৪ টি বুলেটের ক্ষত; পরিকল্পনা করেই খুন!

 


বিবিপি নিউজ:
ব্যারাকপুরের দাপুটে বিজেপি নেতা মণীশ শুক্লাকে পরিকল্পনা করেই খুন করেছে দুষ্কৃতীরা। ময়নাতদন্তের রিপোর্টে মণীশের দেহে ১৪ টি বুলেটের ক্ষত মিলেছে। আজ সোমবার দিনভর টানাপোড়েনের পর অবশেষে সন্ধ্যার অন্ধকার ঘনাতেইন NRS হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্ত শেষ হয়। 

সূত্রের খবর অনুযায়ী, মণীশের দেহে ১৪টি বুলেটের ক্ষত মিলেছে। তবে মণীশের দেহ পুলিশ লোপাট করে দিতে পারে এই আশঙ্কায় মর্গের সামনে ধরনা দিয়েছেন বিজেপি নেতারা। হাসপাতালের বাইরেও রয়েছে কয়েক হাজার বিজেপি সমর্থক। পুলিশ সূত্রের খবর, ময়নাতদন্তে মণীশের দেহে ১৪টি গুলির ক্ষত মিলেছে। এর মধ্যে ৪টি গুলি দেহের ভিতর থেকে উদ্ধার হয়েছে। বাকি ১০টি গুলি দেহ এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গিয়েছে। মাথা থেকে উদ্ধার হয়েছে ২টি গুলি। সম্ভবত ৭ এমএম পিস্তল থেকে গুলি চালানো হয়েছে বলে মনে করছেন ময়নাতদন্তকারী চিকিৎসক। ওদিকে মণীশের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া নিয়ে সন্ধ্যার পরও জারি রয়েছে টানাপোড়েন।

Pages