প্রকাশ আনলক-৫ গাইডলাইন,৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ - BBP NEWS

Breaking

বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

প্রকাশ আনলক-৫ গাইডলাইন,৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ



বিবিপি নিউজ: অক্টোবর শেষের পথে। আর মাত্র কটা দিন। শেষ হতে চলেছে আনলক-৪ এর সময়সীমা।‌ আর এরই মাঝে আনলক-৫ এর গাইডলাইন প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানান হয়েছে যে নতুন করে কোনও শিথিলতা ঘোষণা করা হবে না। এই মুহূর্তে যা নিয়ম আছে সেটিই বলবৎ থাকবে আগামী ৩০ নভেম্বর অবধি। ফলে, শঙ্কার মধ্যেই রইল লোকাল ট্রেন। রাজ্যে কবে চালু হবে তা এখনও পর্যন্ত অজানা। শুধু যে সব রাজ্য অনুরোধ করছে, সেখানেই ট্রেন চালানো হচ্ছে। বন্ধ থাকল আন্তর্জাতিক বিমান পরিষেবা ছাড়া অন্যান্য রুটে। সিনেমা হলে ৫০ শতাংশের বেশি দর্শক প্রবেশ থাকছে নিষিদ্ধ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তের দায় থাকছে সংশ্লিষ্ট রাজ্য সরকারের ওপর। বন্ধ স্থানে ২০০ লোকের ওপর জমায়েতের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকল। 

Pages