দুর্গাপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি ভাইরাল - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

দুর্গাপুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি ভাইরাল

 


বিবিপি নিউজ,নিজস্ব সংবাদদাতা: আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন আছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাসহ জেলায় জেলায় নিজে উপস্থিত থেকে এবং ভার্চুয়াল ভাবে পুজো উদ্বোধনে নেমেও পড়েছেন। পুজো উদ্বোধন এর মঞ্চ থেকেই বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী রাজনৈতিক বার্তাও দিয়েছেন। সেই নিয়ে অবশ্য বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি তাঁকে। বৃহস্পতিবার অর্থাৎ ১৬ই অক্টোবর মুখ্যমন্ত্রী বালিগঞ্জের ২১ পল্লীর দুর্গোৎসবে নিজে উপস্থিত থেকে পুজোর উদ্বোধন করলেন।পাশাপাশি তিনি তাঁর সহজাত ভঙ্গিতে একটি ছবিও এঁকে উপহার দিলেন। আর  মুখ্যমন্ত্রীর আঁকা সেই ছবিই হল ভাইরাল।এই রকম ছবি আঁকাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল থেকে শুরু করে সারাবাংলা ব্যাপী একদিন সমালোচনার ঝড় উঠেছিল‌।তা শুধুমাত্র বাংলার মানুষ নয় সমগ্র ভারতবর্ষের মানুষই অবগত। তাই আবারো একবার তিনি ছবি আঁকলেন এবং পুরানো স্মৃতিকে উসকে দিলেন।আর সেই ছবিকে ঘিরেই সোশ্যাল মিডিয়াতে সমালোচনাসহ তীর্যক মন্তব্যের ঝড় উঠেছে।

Pages