মানুষ দেখলেই অকথ্য ভাষায় গালাগালি টিয়া পাখির, অস্বস্তিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ - BBP NEWS

Breaking

শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০

মানুষ দেখলেই অকথ্য ভাষায় গালাগালি টিয়া পাখির, অস্বস্তিতে চিড়িয়াখানা কর্তৃপক্ষ



বিবিপি নিউজ: টিয়া পাখি নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মানুষ দেখলেই অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে অনবরত। এই ঘটনায় অবাক হয়ে গেছে চিড়িয়াখানায় ঘুরতে আসা দর্শনার্থীরা। এমনি অদ্ভুত ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিংকনশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে। টিয়া পাখির এমন কান্ডে চিড়িয়া খানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। তাদের আর রাখা যাবেনা চিড়িয়া খানাতে।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা‌ গেছে,ওই পাঁচ অভিযুক্ত টিয়া পাখি গুলোর নাম এরিক, জেড, এলসি, টাইসন এবং বিল্লি।এই ঘটনা প্রসঙ্গে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পাঁচটি টিয়া যখনি এক সাথে থাকার সুযোগ পায় তখনি তারা গুঁজে গুঁজে শব্দ করতে থাকে ও মানুষের সামনেই বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিতে থাকে। আপাতত বিড়ম্বনায় পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ওই পাঁচটি টিয়াকে আর কোনোভাবেই রাখা যাবেনা চিড়িয়াখানাতে। তাদেরকে আর নিয়ে আসা হবে না দর্শকদের মাঝখানে। 

Pages