ফের ১১১ জন WBCS অফিসার বদলির নির্দেশ নবান্নের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

ফের ১১১ জন WBCS অফিসার বদলির নির্দেশ নবান্নের



বিবিপি নিউজ: আর হাতেগোনা মাত্র কয়েকটা মাস তারপরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তারই মুখে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটালেন রাজ্য সরকার। যদিও এই রদবদল রুটিং মাফিক বলে জানিয়েছেন নবান্ন। 

কয়েকদিন আগেই সাত জেলাশাসক ও সচিবদের বদলি করেছিল রাজ্য সরকার। এবার গতকাল একই সঙ্গে শতাধিক WBCS অফিসারকে বদলির নির্দেশিকা জারি করা হয়। গতকাল রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক স্তরেও রদবদল হয়। আর গতকাল একইসঙ্গে ১১১ জন WBCS অফিসারের বদলির নির্দেশিকা জারি করল নবান্ন।এর আগেও ১৯২ জন WBCS অফিসারকে বদলি করেছিল রাজ্য সরকার।

Pages