বিবিপি নিউজ: ফের হামলার মুখে পরলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আজ বৃহস্পতিবার আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের দলসিং পাড়ার কাছে হামলার মুখে পড়ে দিলীপ ঘোষের কনভয়। কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন।ভাঙা হয়েছে বিধায়ক উইলসন চম্প্রমারির গাড়ির কাচও। দিলীপ ঘোষের গাড়িকে লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ উঠেছে। তবে অল্পের জন্য রেহাই পেয়েছে তাঁর গাড়ি।
আজ আলিপুরদুয়ারে দিলীপ ঘোষের নেতৃত্বে প্রায় একশো বাইক নিয়ে একটি র্যালি করা হয়। বাইক মিছিলকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন BJP সমর্থক ও পুলিশকর্মীরা । ব়্যালির জন্য যতগুলি বাইকের অনুমতি নেওয়া হয়েছিল, তার থেকে বেশি বাইক ছিল বলে জানিয়েছেন পুলিশ। সেই কারণেই দিলীপ ঘোষের ওই রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে জয়গাঁর দলসিংপাড়ায় বচসায় জড়িয়ে পড়েন বিজেপি সমর্থক ও পুলিশকর্মীরা । পুলিশের কর্ডন ভেঙে বেআইনি ভাবে বাইক মিছিল চালিয়ে যাওয়ারও অভিযোগ ওঠে দিলীপ ঘোষের বিরুদ্ধে। এরপরেই মিছিল জিএসটি মোড়ে আসতেই একদল মোর্চা সমর্থক দিলীপ ঘোষকে কালো মাস্ক ও কালো পতাকা দেখিয়ে "গো ব্যাক" স্লোগান দিতে থাকেন। এরপর তাঁর কনভয়ে হামলা চালানো হয়।

