বিবিপি নিউজ: দীর্ঘ আটমাস পর অবশেষে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে রাজ্যের লোকাল ট্রেন। কিন্তু প্রথম দিনেই করোনা ভাইরাস সংক্রমণের ভয় উপেক্ষা করে বিধিনিষেধ শিকেই তুলে ভিড় দেখা যায়। এরপরেই রাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আরও ট্রেন পরিষেবা চালু করার আবেদন করেন রেলকে। এরপরেই আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাজ্যে অফিস টাইমে ১০০ শতাংশ ট্রেন চলাচলের আশ্বাস দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধায়। করোনা ভাইরাস পরিস্থিতিতে লোকাল ট্রেনের ভিড় কমাতে ও করোনা বিধি মেনে ট্রেন চালানোর জন্য আজ ভবানীভবনে বৈঠকে বসে রাজ্য ও রেল ৷ সেখানে পরে সাংবাদিকদের রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধায় বলেন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে অফিস টাইমে রাজ্যে ১০০ শতাংশ ট্রেন চালানো হবে৷
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
