‘টাইট’ পোশাকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে নুসরাত - BBP NEWS

Breaking

বুধবার, ১১ নভেম্বর, ২০২০

‘টাইট’ পোশাকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে নুসরাত



বিবিপি নিউজ: বাংলাদেশর জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী  নুসরাত ফারিয়া সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার। এর জেরে অস্বস্তিতে পড়েছে অভিনেত্রী। জিমে ‘টাইট’ পোশাক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চর্চা।

নুসরাত নিজের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে সোমবার একটি ছবি শেয়ার কলেন। মুখে মাস্ক পরা ওই ছবিতে নুসরাতকে জিমের ‘টাইট’ পোশাকে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হয়েন ইন ডাউট..ওয়ার্কআউট..’। তার সঙ্গে দিয়েছেন আগুনের (🔥) ইমোজি।ছবিটি শেয়ার করার পর হুমড়ি খেয়ে পড়েছে নেটিজেনরা। তবে লাইকের পাশাপাশি কমেন্ট বক্সে অশ্লীল ভাষা ব্যবহার করেন অনেকেই।


এর আগে গত ৩১ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানিয়েছিলেন নুসরাত। তিনি জানান, তিনি ফরাসি ব্র্যান্ডের একটি দামি ঘড়িও ফেলে দিয়েছেন। নুসরাত ফারিয়ার এ স্ট্যাটাসের পর অনেক প্রশংসিত হয়েছেন তিনি। কেউ কেউ অবশ্য সমালোচনা করতেও ছাড়েননি।রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপন, মডেলিং, টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করে সবশেষ থিতু হয়েছেন বড়পর্দায়। নুসরাত ফারিয়া অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- ‘আশিকী’, ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস-২’, ‘ইন্সপেক্টর নটি ক’, ‘শাহেনশাহ’ ইত্যাদি।


Pages