নিউটাউনের বস্তিতে আগুন, একের পর এক বিস্ফোরণের শব্দ - BBP NEWS

Breaking

শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

নিউটাউনের বস্তিতে আগুন, একের পর এক বিস্ফোরণের শব্দ



বিবিপি নিউজ: কালীপুজোর রাতে ভয়বহ অগ্নিকাণ্ডে পুড়ল একের পর এক ঝুপড়ি। শনিবার সন্ধ্যা রাতে ভয়াবহ আগুন লাগে  নিউ টাউনের হাতিয়ারার বস্তিতে। তপসিয়ায় বস্তির বিধ্বংসী আগুনের রেশ কাটতে না কাটতেই শনিবার সন্ধ্যায় সেই স্মৃতি উষ্কে দিল।

স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে নিউ টাউনের নিবেদিতা পল্লিতে। মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়েছে একাধিক ঝুপড়ি। ঝুপড়িগুলি মূলত অস্থায়ী। কাঠ ও বেড়া দিয়ে তৈরি। তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছলেও অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে বেশ বেগ পেতে হয় দমকল বাহিনীর। তবে এখনও পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের আসেনি চলছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা। ঘটনাস্থলে পৌঁছেছে আরও ৫ টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লাগল জানা যায়নি।  একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় উদ্বেগে রয়েছে পুলিশ–প্রশাসন। 

Pages