বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে একের পর এক টলিউড, বলিউডের চলচ্চিত্র শিল্পীরা বিয়ের পিঁড়িতে বসছেন। এবার সেই তালিকায় রয়েছেন টলিউডের অভিনেতা তথা বং ক্রাশ অনির্বাণ ভট্টাচার্য। জানা গেছে, চলতি মাসের ২৬ তারিখ চার হাত এক হতে চলেছে। পাত্রী থিয়েটার অভিনেত্রী মধুরিমা গোস্বামী। একসাথে বেশ কয়েকটি নাটক করেছেন অনির্বাণ ও মধুরিমা। নাটকের সূত্র ধরেই আলাপ হয়েছিল তাদের।
