বিবিপি নিউজ: ফের পথ দূর্ঘটনায় প্রান হারালেন ৬ শিশু সহ ১৪ জন। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। বৃহস্পতিবার রাত ১২ নাগাদ উত্তর প্রদেশের প্রতাপগড় হাইওয়েতে একটি দ্রুতগামী ট্রাক ওই যাত্রীবাহী গাড়িটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকের আরও ছয় জনেকে মৃত বলে ঘোষণা করেন।
প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, দুর্ঘটনাকবলিত স্থানের খাদ থেকে ট্রাকটি টেনে তোলা হয়েছে। হতাহতের প্রত্যেক পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। তিনি আরো বলেন, দুর্ঘটনায় নিহত ৬ শিশুর বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। বাকি আটজনের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার শিকার এসইউভি কার ও ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও পুলিশের প্রাথমিক অনুমান তীব্র গতিবেগের জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়বহ দূর্ঘটনা।
