2021 সালে কবে থেকে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা,দিন ঘোষণার প্রস্তুতি বোর্ডের! - BBP NEWS

Breaking

শনিবার, ২১ নভেম্বর, ২০২০

2021 সালে কবে থেকে CBSE দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা,দিন ঘোষণার প্রস্তুতি বোর্ডের!


বিবিপি নিউজ:
করোনা ভাইরাস মহামারির জেরে বন্ধ স্কুল কলেজ পুনঃরায় বিধি মেনে খুলতে শুরু করেছে একাধিক রাজ্যে। এরই মধ্যে অনেক স্কুল অনলাইন মাধ্যমকেই বেছে নিয়েছে পঠনপাঠনের জন্য। এবার CBSE দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার জন্য খুব শীঘ্রই দিন ঘোষণা করা হবে বলে  জানালেন বোর্ডের সেক্রেটারি অনুরাগ ত্রিপাঠী। 

এদিন অনুরাগবাবু স্পষ্ট জানিয়ে দেন, পরীক্ষা বাতিল বা স্থগিত হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তিনি বলেন, ‘পরীক্ষা কীভাবে হবে, তার পরিকল্পনা করছে CBSE। খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কীভাবে পরীক্ষা নেওয়া হবে।’ নয়া জাতীয় শিক্ষানীতি নিয়ে অ্যাসোচেমের একটি ওয়েবিনারে তিনি একথা জানান। তবে পরীক্ষা আগের ধাঁচে হবে বা ফেব্রুযারি-মার্চ মাসেই পরীক্ষা হবে কিনা, সে ব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি।

Pages