বিবিপি নিউজ: বলিউডে মাদক যোগ নিয়ে তোলপাড় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে। একাধিক অভিনেতা অভিনেত্রী সহ কলাকুশলীরা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। এবার মাদকযোগ মামলায় শনিবার চাঞ্চল্যকর মোড়। টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষকে গ্রেফতার করলেন।
এদিন এনসিবির সদস্যরা ভারতীর মুম্বইয়ের ফ্ল্যাটে রেইড করে। এনসিবির তিনটি পৃথক টিম অন্ধেরি, লোখান্ডওয়ালা ও ভারসোভাকে তল্লাশি চালায়। এই সময়ে ভারতীর ঘর থেকে গাঁজা উদ্ধার হয়েছে। এরপরেই তল্লাশি শেষে জিজ্ঞাসাবাদের জন্য ভারতী ও হর্ষকে আটক করে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে এনসিবির ব্যালাড এস্টেট অফিসে। সংবাদ সংস্থা এএনআইকে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন- ‘ভারতী এবং ওঁনার স্বামী দুজনেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, ওঁনাদের বাড়ি থেকে যে মাদকদ্রব্য মিলেছে সেই নিয়ে প্রশ্নের জবাব দিতে হবে’।
