বিবিপি নিউজ: এবার মারন ভাইরাসের হানা মুসৌরির আইএএস প্রশিক্ষণ কেন্দ্র। বিগত ২ দিনে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনস্ট্রেশন-এ মোট ৫৭ জন শিক্ষানবিশ আইএএস আধিকারিকের করোনায় সংক্রমিত হয়েছেন।
গতকাল, শনিবার প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘নভেম্বরের ২০ তারিখ থেকে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনস্ট্রেশন-এ মোট ৫৭ জন শিক্ষানবিশ আধিকারিকের কোভিড পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গিয়েছে। সিভিল সার্ভিসে প্রবেশকারীদের জন্য আবশ্যিক ৯৫তম ফাউন্ডেশন কোর্স করতে ক্যাম্পাসে বর্তমানে মোট ৪২৮ জন শিক্ষানবিশ আধিকারিক রয়েছেন।’
