সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক পোস্ট! তিন বছরের জেল - BBP NEWS

Breaking

রবিবার, ২২ নভেম্বর, ২০২০

সোশ্যাল মিডিয়ায় অপরাধমূলক পোস্ট! তিন বছরের জেল



বিবিপি নিউজ: বিতর্কের মধ্যেই কেরালা পুলিশ আইন সংশোধনী অধ্যাদেশে স্বাক্ষর করলেন রাজ্যপাল আরিফ মহম্মদ। মহিলা এবং শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান সাইবার অপরাধ রুখতে সেই অধ্যাদেশ আনা হয়েছে বলে দাবি করেছে কেরালা সরকার।

নতুন এই অধ্যাদেশের মাধ্যমে পুলিশ আইনকে আরও কঠোর করা হয়েছে। অধ্যাদেশের ১১৮-এ ধারা অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় কোনও মানুষকে হুমকি দেওয়া হয়, অপমান করা হয় বা তাঁর বিরুদ্ধে কুৎসা রটানোর উদ্দেশে যদি কোনও বিষয়বস্তু পোস্ট বা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে দোষীদের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। অথবা কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও গুণতে হতে পারে। সংশোধিত আইনের প্রস্তাব অনুযায়ী, যে কোনও ব্যক্তি দোষীর বিরুদ্ধে মামলা রুজু করতে পারবেন বা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়েও মামলা দায়ের করতে পারবে। তবে মানহানি মামলার মতো বিধান থাকছে না সেখানে।

Pages