বিবিপি নিউজ: চলে গেলেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কালীপুজোর রাতেই না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা। শনিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন অনেক পোস্ট। যা স্বাভাবিকভাবেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অনেকেই এই ঘটনাকে সত্যি ভেবে নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এমন পোষ্টের জেরে ক্ষোভ প্রকাশ করেছেন টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলীরা। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অভিনেতা। তাঁর শারীরিক অবস্থা অত্যান্ত আশঙ্কাজনক। লাইফ সাপোর্টে রাখা হয়েছে অভিনেতাকে।
দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিগত প্রায় দেড় মাস ধরে। কিন্তু যত সময় গড়াচ্ছে ততই সংকটাপন্ন অবস্থায় তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। আপাতত যা শারীরিক অবস্থা, তাতে সেই সংকটজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য মিরাক্কেলের প্রয়োজন। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার বিকেল সাড়ে চারটের বুলেটিনে প্রবীণ অভিনেতার মেডিক্যাল দলের প্রধান তথা চিকিৎসক অরিন্দম কর বলেন, ‘মনে হচ্ছে, তাঁকে সুস্থ করে তোলার জন্য আমাদের প্রায় ৪০ দিনের লড়াই যথেষ্ট নয়। আপাতত আমাদের নতুন কিছু বলার নেই। উনি যাতে ভালো হয়ে ওঠেন, আমাদের সবাইকে সেই প্রার্থনা করতে হবে। তবে মনে হচ্ছে না যে তাঁর অনুকূল ফল হবে।’ হাসপাতালের তরফে জানানো হয়েছে, সৌমিত্রবাবুর পরিবার-পরিজনকে খবর দেওয়া হয়েছে। খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন।

