বিবিপি নিউজ: করোনা ভাইরাস মহামারির আবহে এই পুজোয় পেক্ষাগৃহে মুক্তির সম্ভব হয়নি। এর জেরে ছবি মুক্তির দিনক্ষণ পিছিয়ে বড়দিনে ঠিক হয়েছে। তবে কাকাবাবু এবার দক্ষিণ আফ্রিকায়। 'মিশর রহস্য', 'ইয়েতি অভিযান'-এর পর সৃজিত মুখোপাধ্যায়ের কাকাবাবু সিরিজ়ের এটা তৃতীয় ছবি। আগের দু'টো ছবিই দর্শককে মুগ্ধ করেছে কিন্তু তৃতীয় ছবিটি এখন শুধু অপেক্ষা মাত্র।
কাকাবাবুর মতো চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ে অভিনয় দর্শকদের মন জয় করবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খবরটি নিজেই শেয়ার করেছেন প্রসেনজিৎ। "রাজা রায়চৌধুরির যাত্রা শুরু এই বড়দিনে! #Kakababu ফিরছে...", লিখেছেন বুম্বাদা। সঙ্গে দিয়েছেন ছবির প্রথম অফিশিয়াল পোস্টাল। ছবির অধিকাংশ শ্যুটিং হয়েছে বিদেশের মাটিতে। মাসাইমারা, কেনিয়া সহ দক্ষিণ আফ্রিকার অনেক জায়গায়।
