বিবিপি নিউজ: বুধবার সাত সকালে ভয়াবহ পথ দূর্ঘটনায় প্রান হারালেন ৯ জন আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। ঘটনাটি ঘটেছে আজ গুজরাটের ভাদোদার ওয়াঘোদিয়া ক্রসিং হাইওয়েতে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে ঘন কুয়াশা থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক আরেকটি ট্রাকের মুখোমুখি ধাক্কা মারে।
ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও কমপক্ষে আরও ১৭ জন গুরুতর জখম হয়েছেন।


