অস্কারে বিদ্যা বানালের ‘নটখট’ - BBP NEWS

Breaking

শনিবার, ২১ নভেম্বর, ২০২০

অস্কারে বিদ্যা বানালের ‘নটখট’



বিবিপি নিউজ: অস্কারে যাচ্ছে বিদ্যা বালান অভিনীত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘নটখট’। এটাই ছিল বিদ্যার অভিনীত প্রথম শর্টফিল্ম। গত বছর জুলাইয়ে শর্টফিল্ম ‘নটখট’-এর কথা ঘোষণা করেছিলেন বিদ্যা।এই ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন তিনি।

‘নটখট’ ছবিটির চিত্রনাট্য তার এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন সাথে সাথে। ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তা-এমন নানান বিষয় ফুটে উঠেছে ছবিটিতে। যেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

এ বছরের বেস্ট অব ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভালে সেরা ছবির শিরোপাও পেয়েছে ছবিটি। আর এই পুরস্কার জিতেই অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল ‘নটখট’। এমন খবরে উচ্ছ্বসিত বিদ্যা বালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে।

Pages