বিবিপি নিউজ: আগেই শোকজ নোটিশ জারি করেছে কেন্দ্রীয় সরকার। তারই মধ্যে এবার কপিরাইট ইস্যুতে বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ট্যুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার সরিয়ে দেওয়া হল। তবে কিছুক্ষণ পর অবশ্য তা আবার ফিরে হয়ে যায়।
সংবাদ সংস্থা এএনআই এর খবর অনুযায়ী জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার পর অনেকেই দেখেন, শাহের টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দেখাচ্ছে না। প্রোফাইল পিকচারে ক্লিক করলে ফুটে উঠছে, 'মিডিয়া দেখানো হচ্ছে না। এক কপিরাইটধারীর রিপোর্টের ভিত্তিতে এই ছবিটি সরিয়ে দেওয়া হয়েছে।' তা নিয়ে বিতর্ক শুরু হয়। কী কারণে শাহের প্রোফাইল পিকচার গায়েব হয়ে গিয়েছে, সেই প্রশ্ন উঠতে থাকে। বেশ কিছুক্ষণ পরে আবার পুনরায় ফিরে আসে।

