বিবিপি নিউজ: মাঝ আকাশে আচমকাই বিমানের ইঞ্জিনে লেগে গেল আগুন। সেই আগুন থেকে ঘটলো বিস্ফোরণ। যাত্রীভর্তি বিমানটির এই ঘটনায় মুহুর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ডেনভার এয়ারপোর্ট থেকে ওড়ার পরই এই বিপত্তি ঘটে। ডেনভার বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি হনুলুলুর দিকে যাচ্ছিল। রবিবার সেই ভয়ংকর মুহুর্তের ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এক যাত্রী।
জানা গেছে, বোয়িং ৭৭৭-২০০ বিমানে এই ঘটনা ঘটে। ওই বিমানে মোট ২৩১ জন যাত্রী ও ১০ জন বিমান কর্মী ছিলেন। ভিডিও থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বিমানের জ্বলন্ত অংশ থেকে টুকরো ভেঙে পড়ছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
