দেশে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন, আরও ভয়ঙ্কর হতে পারে - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

দেশে শনাক্ত করোনার নতুন স্ট্রেইন, আরও ভয়ঙ্কর হতে পারে



বিবিপি নিউজ: মহামারি করোনা ভাইরাসের নতুন একটি ধরন বা স্ট্রেইন শনাক্ত হয়েছে। অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, এটি অন্য ধরন গুলোর চেয়ে আরও ভয়ঙ্কর।

মহারাষ্ট্রের অমরাবতী ও আকোলায় এই নতুন স্ট্রেইনের উপস্থিতি মিলেছে। রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, নতুন স্ট্রেইনের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব একটা ধোপে টিকবে না। কারণ ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশের শরীরে অ্যান্টিবডি তৈরি হওয়া জরুরি এই ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য। কেননা এই নতুন স্ট্রেনটি আগেরটির তুলনায় ভয়ঙ্কর ও অধিক সংক্রামক।

এমনকি যাদের শরীরে আগে আক্রান্ত হওয়ার পরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, তাদেরও পুনরায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন স্ট্রেইনের ক্ষেত্রে ভ্যাকসিন কতটা কার্যকর হবে সেটিও এখনই নিশ্চিত নয়। কারণ ভাইরাস চরিত্র বদল করলে বিদ্যমান টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই ভ্যাকসিন নিলেও সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। ভ্যাকসিন নেওয়া অবশ্য এখনও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, ভ্যাকসিন নিলে সংক্রমণ আটকানো না গেলেও প্রভাব ততটা ক্ষতিকারক হবে না। তবে এই স্ট্রেইনের নতুন চরিত্রের সঙ্গে ভ্যাকসিনের সামঞ্জস্য তৈরি করা যায় কিনা সেই ব্যাপারে খেয়াল রাখতে নিয়মিত তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছেন তিনি।

Pages