বিবিপি নিউজ: বিধানসভা নির্বাচনের দোর গোড়ায় ফের একবার প্রকাশ্যে এল বিজেপির আদি ও নব্যের গোষ্ঠীদ্বন্দ্ব। এর জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় বিজেপির হেস্টিংস অফিসে। বিক্ষোভের মুখে পড়েন লকেট চট্টোপাধ্যায়। জানা গেছে শুভংকর দত্ত মজুমদারকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভ দেখান অনুগামীরা। দক্ষিণ 24 পরগনা-সহ বিজেপির একাধিক সাংগঠনিক জেলার দায়িত্ব সামলেছেন শুভংকর দত্ত মজুমদার। কিন্তু কিছুদিন আগেই দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। একজন ''দক্ষ নেতা''কে পদ থেকে সরানোর প্রতিবাদে বিজেপির হেস্টিংস অফিসে বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। অফিসের সামনে তুমুল বিক্ষোভ শুরু হয়। আর সেই বিক্ষোভের মুখে পড়ে যান হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অবশেষে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে বিক্ষোভ প্রত্যাহার করে নেওয়া হয়।
সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
