বিবিপি নিউজ: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নেই ব্রিগেডের সমাবেশ। শারীরিক অসুস্থতার কারণে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে অনুপস্থিত। যদিও এদিন সকাল থেকে চোখে পড়ার মতো জন জোয়ার ব্রিগেডে মাঠে। শনিবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে মাঠে ভিড় জমাতে শুরু করেন বাম-কংগ্রেস-আইএসএফ জোটের কর্মী সমর্থকেরা। ব্রিগেড ঘিরে বাম কর্মী-সমর্থকদের উন্মাদনা চোখে পড়ার মতো। এই প্রথম কংগ্রেসের সঙ্গে ব্রিগেডের সমাবেশ করছে বামেরা। জোটের জট পুরোপুরি না কাটলেও একইমঞ্চে হাজির আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ব।
রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
