কাগজের ব্যাগ প্রদান স্কাউটের - BBP NEWS

Breaking

রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

কাগজের ব্যাগ প্রদান স্কাউটের



বিবিপি নিউজ: 'গাছ লাগান প্রাণ বাঁচান' প্রতিনিয়ত বিশ্ব উষ্ণায়ন যে হারে বাড়ছে সে কথা মাথায় রেখে বেশ কয়েক বছর ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকার এবং বেশ কিছু সংস্থা বিভিন্ন ভাবে প্রচার চালাচ্ছে। যাতে সবুজকে রক্ষা করা যায় এবং বিশ্ব উষ্ণায়ন এর হাত থেকে বাঁচা যায়। 

এবার বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক দূষন কমানোর প্রচারে এগিয়ে এলো ভারত স্কাউট অ্যান্ড গাইডস এর পশ্চিমবঙ্গ শাখার অন্তর্গত 33 ডেভিড হেয়ার স্কাউট গ্রুপ এবং স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল স্কাউট গ্রুপ। ভারত স্কাউট অ্যান্ড গাইড এর সঙ্গে যৌথভাবে এগিয়ে এসেছে ভি গার্ড নামক একটি সংস্থা। 


'সেভ দ্য প্ল্যানেট' প্রজেক্ট এর এসডিজি 13 ক্লাইমেট একশন অন্তর্গত অপচনশীল জিনিসপত্রের ব্যবহার কি করে কমিয়ে  আনা যায় তা নিয়ে প্রচার করেন এই দুই গ্রুপের স্কাউটরা। 

বৃহস্পতিবার উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের প্রায় 50 টিরও বেশি দোকানে কাগজের তৈরি ব্যাগ বিনামূল্যে প্রদান করা হয়। যাতে ব্যবসায়ীরা অপচনশীল পলিথিন প্যাকেট বিক্রেতাদের না দেয়। স্কাউটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেক ব্যবসায়ী।

Pages