বিবিপি নিউজ: অবশেষে জল্পনার অবসান। টলিপাড়ায় রূপকথার প্রেম কাহিনিতে ইতি। বিয়ের ঠিক এক বছর আট মাসের মাথায় নুসরাতকে বিবাহবিচ্ছেদের আইনি নোটিশ পাঠালেন নিখিল জৈন। বিগত কয়েক মাস ধরে তাদের সাংসারিক জীবনে চলছিল টালমাটাল। তারকা দম্পতির দাম্পত্য জীবন থেকেছে সংবাদ শিরোনামে। যশের সঙ্গে নুসরতের সম্পর্কের কথা। এরপরেই নুসরত-নিখিলের দম্পতির সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়। এবার আইনি পথে হাঁটলেন নিখিল জৈন। নুসরতকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন নিখিল জৈন।যদিও এই ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ নুসরাত ও নিখিল।
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
