নিয়মিত দু'টি করে কাঁচালঙ্কা খান, নিরাময় হবে এইসব কঠিন রোগ - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

নিয়মিত দু'টি করে কাঁচালঙ্কা খান, নিরাময় হবে এইসব কঠিন রোগ


বিবিপি নিউজ: প্রতিদিন দু'টি করে কাঁচা লঙ্কা খাওয়ার কথা শুনলে অনেকেই ভাববেন যে, সে তো ভীষণ ব্যাপার। তবে কাঁচা লঙ্কা একেবারেই খান না এমন মানুষ আমাদের দেশে একেবারেই নেই বললে চলে। গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা খেতে মন্দ লাগে না। তরকারিতে কাঁচা লঙ্কার ব্যবহার খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে। অনেকে তো রান্না ছাড়া কাঁচাই খেয়ে ফেলেন। তবে শুধু যে খাবারের স্বাদ বাড়ায় তাই নয়, স্বাস্থ্যের পক্ষেও দারুণ উপকারি এই সবজি।

কাঁচালঙ্কায় রয়েছে ভরপুর অ্যান্টি-অক্সিডেন্টে এবং ভিটামিন। শুধু কাঁচা লঙ্কা খেয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা বাড়ানো যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কাঁচা লঙ্কা খেলে আমাদের স্বাস্থ্যের কী কী উপকার হয়।

কাঁচা কাঙ্কা ভিটামিন-সি এর সমৃদ্ধ উৎস এবং এটি খেলে আমাদের ত্বক ভাল থাকে ও স্কিন উজ্জ্বল হয়।কাঁচা লঙ্কায় ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি থাকায় এটি হজম প্রক্রিয়ায় সহায়তা করে।এটি শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে, তাই ওজন কমাতে কাঁচা লঙ্কা খুব কার্যকরী। যারা ডায়াবেটিসের রোগী, তাদের ডায়েটে কাঁচা লঙ্কা থাকা উচিত। কারণ এটি সুগার লেভেল নিয়ন্ত্রণ করতে পারে!  কাঁচা লঙ্কা অ্যান্টি-অক্সিড্যান্ট পূর্ণ, যা ফ্রি র‌্যাডিকালস-এর বিরুদ্ধে শরীরকে রক্ষা করে। এছাড়া, পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে কাঁচালঙ্কা কার্যকরী। এছাড়াও, কাঁচালঙ্কা খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে।

Pages