বেসরকারি হাসপাতালে কত দাম হবে করোনা টিকার? - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

বেসরকারি হাসপাতালে কত দাম হবে করোনা টিকার?


বিবিপি নিউজ: শুধু সরকারি নয় এবার থেকে বেসরকারি হাসপাতালেও মিলবে করোনা ভাইরাসের টিকা। মার্চের প্রথম দিন থেকেই ৬০ বছরের উর্ধ্ব ও বিভিন্ন অসুখে আক্রান্ত ৪৫ বছরের ওপরের মানুষরাও করোনা টিকা পাবেন। সেই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। টিকার জন্য বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ আড়াইশো টাকা পয়সা নেওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সরকারি হাসপাতালে বিনামূল্যে মিলবে টিকা। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে টিকার দাম ১৫০ টাকা ও পরিষেবার খরচ খাতে সর্বোচ্চ ১০০ টাকা নেওয়া যাবে। এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ইতিমধ্যেই পাঠানো হয়েছে। 

Pages