জনপ্রিয় পপতারকার কুকুর ছিনতাই, পোষ্য ফিরে পেতে প্রায় ৪ কোটি টাকা পুরষ্কার ঘোষণা - BBP NEWS

Breaking

রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

জনপ্রিয় পপতারকার কুকুর ছিনতাই, পোষ্য ফিরে পেতে প্রায় ৪ কোটি টাকা পুরষ্কার ঘোষণা

 


বিবিপি নিউজ: ছিনতাই হয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় পপতারকা লেডি গাগার দুটি পোষা কুকুর। আর এ কুকুর পেতে পাঁচ লাখ মার্কিন ডলার দিতে চান লেডি গাগা। মা ভারতীয় টাকায় প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি। টুইটারে এমনটাই বলেছেন তিনি।

গত বুধবার রাতে লস অ্যাঞ্জেলেসে হাঁটিয়ে নিয়ে যাওয়ার সময় এক কর্মচারীকে গুলি করে ফরাসি বুলডগ কোজি ও গুস্তাভ নামের কুকুর দুটি ছিনতাই করে দুষ্কৃতীরা। পরে কুকুর দুটিকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। এই ঘটনায় একেবারে ভেঙে পড়েন গাগা।

তিনি জানান, কুকুর চুরির ঘটনায় তার ‘হৃদয় ভেঙে’ গেছে। একই সঙ্গে কুকুর দুটি নিরাপদে ফিরিয়ে দেওয়ার জন্য পাঁচ লাখ মার্কিন ডলার পুরস্কারেরও ঘোষণা দেন তিনি। কুকুর দুটি খুঁজে পেতে মার্কিন ওই তারকা নিজের টুইটারে পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে এবং আমি প্রার্থনা করছি যে, কোনো উদারতায় আমার পরিবার আবারও একত্র হবে। তাদের (কুকুর) নিরাপদে ফিরিয়ে দিলে আমি পাঁচ লাখ মার্কিন ডলার দেব’।কুকুর দুটি উদ্ধার করতে নিরাপত্তা বাহিনী উঠেপড়ে লাগে। অবশেষে উদ্ধার করা হয়েছে প্রাণী দুটিকে। কুকুরটি দুটি নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং লেডি গাগার কাছে তা হস্তান্তর করা হয়েছে। তবে কুকুর দুটিকে কীভাবে, কোথা থেকে উদ্ধার করা হলো, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি  পুলিশ। কুকুর দুটি ফিরে পাওয়ায় গাগা পুরস্কারের অর্থ পরিশোধ করেছেন কি না, সেটাও নিশ্চিত নয়।

Pages