জল্পনার মাঝেই ফাঁস নুসরতের বেবি বাম্পের ছবি - BBP NEWS

Breaking

শুক্রবার, ১১ জুন, ২০২১

জল্পনার মাঝেই ফাঁস নুসরতের বেবি বাম্পের ছবি



বিবিপি নিউজ: প্রজাপতি স্টিকার দিয়ে ঢেকেও রক্ষে হল না! অবশেষে ফাঁস হল টলিউডের অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহানের বেবি বাম্পের। সুত্রের খবর অনুযায়ী জানা গেছে আগামী সেপ্টেম্বরে মা হতে চলেছেন টলিউডের এই অভিনেত্রী। আর বিতর্কের এক সপ্তাহ কাটতে না কাটতেই নুসরতের মা হওয়ার জল্পনায় শিলমোহর পরে গেল। 


ফলে আর কোনও রটনা, জল্পনার অবকাশ নেই, মা হচ্ছেন নুসরত জাহান তা বলে দিচ্ছে তারকা সাংসদের বেবি বাম্প। নুসরত মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একথা প্রথম সামনে আসে গত সপ্তাহে। তারপর থেকেই বিস্তর জল্পনা তবে কি নুসরত জাহান অন্তঃসত্ত্বা? তাঁর অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই নিয়েও কম কাটাছেঁড়া চলেনি। এর মাঝেই নুসরত-নিখিলের বিয়ে বিতর্ক সংবাদ শিরোনামে চলে আসে। নিখিল জৈনের সঙ্গে নিজের বিয়েকে অবৈধ ঘোষণা করে লিভ ইন এর নাম দেন নুসরত। পালটা তোপ দাগেন নিখিলও। এর মাঝেই শুক্রবার এক সংবাদমাধ্যমে ফাঁস হয়ে গিয়েছে নুসরতের বেবি বাম্পের সুস্পষ্ট ছবি। যা দেখলে কারুর বুঝতে অসুবিধা হবে না নুসরত শুধু অন্তঃসত্ত্বাই নয়, কমপক্ষে তাঁর প্রেগন্যান্সির দ্বিতীয় বা তৃতীয় মাস চলছে। নুসরতের মা হওয়ার খবরকে অনেকেই বিশ্বাস করছিলেন না, হয়ত আসন্ন কোনও ছবি বা বিজ্ঞাপনী ক্যাম্পেনের জন্য এমন জস্পনা তৈরি হয়েছে এই সম্ভাবনার কথাও তৈরি হয়েছিল। তবে সেই ধারণা ভেঙে গেল এদিন। সংবাদমাধ্যে নুসরতের যে ছবিটি এদিন সামনে এসেছে সেখানে স্লিভলেস সাদা ড্রেসে পাওয়া গিয়েছে নুসরতকে, সঙ্গে ছবিতে দেখা মিলেছে তাঁর দুই অভিনেত্রী বান্ধবী, তথা বিজেপি নেত্রী তনুশ্রী ও শ্রাবন্তী। 


ছবি: সংগ্রহিত।


Pages