![]() |
বিবিপি নিউজ: রাজ্যে মারন ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা অনেকটাই কমেছে। কিন্তু এমন পরিস্থিতিতে বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়ার পথে হাঁটলেন না রাজ্য সরকার। আজ ১৫ জুন থেকে কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। নিয়ন্ত্রিতভাবে খোলা হচ্ছে সরকারি এবং বেসরকারি অফিস। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বেসরকারি সংস্থা খোলা থাকবে। সর্বাধিক ২৫ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। কর্মীদের জন্য পরিবহনের বন্দোবস্ত করবে সংশ্লিষ্ট সংস্থা। যাতায়াতের জন্য ই-পাস লাগবে। ইন্ডোর, আউটডোর শুটিংয়ের ক্ষেত্রেও লাগবে ই-পাস। পাশাপাশি আগেই কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছিল, অনলাইন ডেলিভারির সঙ্গে যুক্ত গাড়ি চলাচলের জন্য ই-পাস চালু করা হয়েছে। নিজের তথ্য দিয়ে একটি ফর্ম ফিলআপ করলে ই-মেল আইডিতে একটি ই-পাস পাঠানো হবে। যাতায়াতের সময় সেই ই-পাস গাড়িতে আটকে দিতে হবে। কীভাবে ই-পাসের আবেদন করবেন, দেখে নিন -
১) www.coronapass.kolkatapolice.org লিঙ্কে ক্লিক করুন।
২) নতুন একটি পেজ খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে 'I Agree' চেকবক্সে টিক মারুন।
৩) এরপরেই তাতে 'Individual' বা 'Organization' চেকবক্স টিক দিন।
৪) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, কী কারণে যাচ্ছেন - সেই সংক্রান্ত তথ্য দিন। ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
৫) তারপর Submit করুন।
৬) ইমেল আইডি বা মেসেজে কিউআর কোড সম্বলিত কোড পাবেন।
৭) পাস ডাউনলোড করে নিন।
